২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাজীবীদের নিয়ে প্রধানমন্ত্রীর ইফতার

বিভিন্ন পেশার শীর্ষস্থানীয়দের সঙ্গে নিয়ে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 07:30 PM

Updated : 08 Apr 2022, 06:27 PM

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক; বিভিন্ন সংবাদপত্র, সংবাদ সংস্থা ও টিভি চ্যানেলের সম্পাদক ও সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ী, কবি, সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও ক্রীড়াবিদরা সোমবার গণভবনে এই ইফতারে অংশ নেন।

ইফতারের আগে প্রধানমন্ত্রী বিভিন্ন টেবিলে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আখতারুজ্জামান, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, সাবেক বিচারপতি এএফএম মেজবাহউদ্দিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক এবং কৃষিবিদ নূর মোহাম্মদ তালুকদার প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে ইফতার করেন।

ইফতারে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া পেশাজীবী সমন্বয় পরিষদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, কৃষিবিদ ইন্সটিটিউশন, ইন্সটিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, এফবিসিসিআই এবং বিজিএমইএ নেতৃবৃন্দ ইফতারে অংশ নেন।