২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাট থেকে নৌ চলাচল শুরু

আবহাওয়ার অবস্থার উন্নতি হওয়ায় রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে নৌযান চলাচল শুরু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2018, 11:36 AM

Updated : 08 Apr 2022, 06:21 PM

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় দুই ঘণ্টা নৌ চলাচল বন্ধ থাকার পর বেলা সোয়া ১২টা থেকে নৌযানগুলো সদরঘাট ছাড়তে শুরু করেছে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক নিয়াজ আহমেদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর এই সময়ের মধ্যে বিভিন্ন গন্তব্যে ৪টি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা ছিল। সেগুলো এখন একে একে ছেড়ে যাওয়া শুর করেছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সদরঘাট থেকে সবধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার তখন বলেন, নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত রয়েছে। এর মধ্যে ৬৫ ফুটের চেয়ে বেশি উচ্চতার নৌযান চলাচল করতে পারলেও অতিরিক্ত সতর্কতার জন্য সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।