২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসকের পিঠে ছুরি মেরে পালাল দুর্বৃত্ত

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিতে আহত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2018, 03:44 PM

Updated : 08 Apr 2022, 06:21 PM

বুধবার সকাল পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলসংলগ্ন দোয়েল চত্বরে মোটর সাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত ছুরি মারে চিকিৎসক সামিউল আলম সোহানকে (৪৫)

সামিউল ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের মেডিকেল অফিসার।

আহত সামিউল জানান, খিলগাঁও তিলপাপাড়া থেকে সকালে মোটর সাইকেল চালিয়ে হাসপাতালে আসছিলেন তিনি।

“দোয়েল চত্বরে পৌঁছার পর পেছন থেকে আরেকটি মোটর সাইকেলে থাকা দুইজন পিঠে ছুরি মেরে পালিয়ে যায়।”

এসময় তিনি মোটর সাইকেলসহ রাস্তায় পড়ে যান বলে জানান।

বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক আবুল কালাম জানান, সামিউলের পিঠে ছুরির একটি আঘাত রয়েছে।

“তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার করা হয়েছে। এখন তার অবস্থা আশঙ্কামুক্ত।”

শাহবাগ থানার ওসি মো. আবুল হাসান বলেন, “সামিউল জানিয়েছেন, চলন্ত মোটর সাইকেলেই আরেকটি মোটর সাইকেল থেকে এ ঘটনা ঘটানো হয়েছে।

“তাকে মামলা করতে বলা হয়েছে। পুলিশও দুর্বৃত্তদের ধরতে কাজ করছে।”