মেহেরপুর জয়পুরহাটে নতুন ডিসি
মেহেরপুর ও জয়পুরহাট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনকে মেহেরপুর এবং গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেনকে জয়পুরহাটের ডিসি নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জয়পুরহাটের ডিসি মো. মোকাম্মেল হককে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের যুগ্ম-পরিচালক এবং মেহেরপুরের ডিসি পরিমল সিংহকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
আগের দপ্তরেই থাকছেন জিল্লার-আলমগীর
সমাজকল্যাণ সচিব মো. জিল্লার রহমান এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরের মধ্যে দপ্তর বদল করে যে আদেশ হয়েছিল তা বাতিল করা হয়েছে।
গত ১১ এপ্রিল জিল্লার ও আলমগীরের মধ্যে দপ্তর বদল করে আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক আদেশে ওই আদেশ বাতিলের কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
