ফ্লাইওভারে বাসচাপায় যুবকের পা বিচ্ছিন্ন
ঢাকার যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের চাপায় এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
ওই যুবককে চাপা দেওয়ার পর গ্রিনলাইন পরিবহনের বাসটি এবং তার চালককে পুলিশ আটক করেছে।
গ্রেপ্তার গ্রিনলাইন পরিবহনের চালক
শনিবার দুপুরের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় রাসেলকে।
ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের একটি বাসের চাপায় তার বাম পা কাটা পড়ে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসে।”
বাসটিকে ধাওয়া করে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
রাসেলকে ঢাকা মেডিকেল থেকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান এসআই বাচ্চু মিয়া।
