২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০২১ সালের বিশ্ব ফিল্ম আর্কাইভ কংগ্রেস ঢাকায়

২০২১ সালে ফিল্ম আর্কাইভের ৭৭তম বিশ্ব কংগ্রেস আয়োজক নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2018, 11:12 PM

Updated : 19 Aug 2022, 01:58 PM

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে চলতি ৭৪তম কংগ্রেসের পঞ্চম দিন বৃহস্পতিবার আয়োজক নির্বাচনে ৭৭তম আয়োজনের অপর প্রতিযোগী নেদারল্যান্ডসকে ৪৬-৩৭ ভোটে হারিয়ে বাংলাদেশ নির্বাচিত হয় বলে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য মন্ত্রণালয়ের যে ফিল্ম আর্কাইভের নির্মাণকাজ উদ্বোধন করেন, তা আজ বিশ্বমানের একটি আর্কাইভ। দেশ ও বিশ্বের ইতিহাস, ঐতিহ্য ও সভ্যতার বিকাশ প্রবাহ চলচ্চিত্রের মাধ্যমে সংরক্ষণের কাজে সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বহুলাংশে উন্নত হওয়ার একটি নজির এই আয়োজক স্বীকৃতি।”

২২ থেকে ২৭ এপ্রিল প্রাগে চলতি কংগ্রেসে বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুয়াল হোসেন,  বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্রনাথ হালদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।