২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিযোগাযোগে নতুন ডিজি, জীবন বীমায় এমডি বদল

টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবং জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পরিবর্তন এসেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2018, 05:54 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

এছাড়া আরও ১২ জন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. হাসানুল মাহমুদ খানকে টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলমকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে বদলি করেছে সরকার।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলী নুর জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন।

আর জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ফরহাদ হোসেনকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে নেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেনকে বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনির হোসেনকে বিপিএটিসির এমডিএস পদে বদলি করা হয়েছে।

ঢাকা পরিবহন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সৈয়দ আহমেদকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব ওএন সিদ্দিকা খানমকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দিনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বিপিএটিসির এমডিএস রনজিত ‍কুমার সেনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক মো. জহিরুল ইসলাম এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মনিরুল আলমকে সুরক্ষা সেবা বিভাগে; ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব দুলাল কৃষ্ণ সাহাকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে বদলি করা হয়েছে।