২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার তুরাগে দুই বাসের সংঘর্ষে আহত ১০

ঢাকার তুরাগ থানার কামারপাড়া এলাকায় যাত্রীবাহী দুই বাসের মধ্যে সংঘর্ষে এক চালকসহ ১০ জন যাত্রী আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2018, 07:51 PM

Updated : 08 Apr 2022, 06:16 PM

সোমবার সকালে কামারপাড়া সাহেব আলীর মাদ্রাসা এলাকায় জনসেবা পরিবহন ও আশুলিয়া ক্লাসিক পরিবহনের দুই বাসের মধ্যে সংঘর্ষের ওই ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত জনসেবা বাসের চালক হাসান আলীকে (২৫) জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

আহত অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে উত্তরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানিয়েছেন।

হাসান আলীর একটি পা ভেঙ্গে গেছে ও মাথায়ও আঘাত পেয়েছেন বলে জানান সফিকুল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নবীনগর থেকে জনসেবা পরিবহনের বাসটি আব্দুল্লাহপুর যাচ্ছিল। আর ঢাকা থেকে নবীনগর যাওয়ার পথে ছিল আশুলিয়া ক্লাসিক পরিবহনের বাস। দুই বাসের মুখোমুখি সংঘরএষর আহতের ঘটনা ঘটে।

তুরাগ থানার এসআই মো. জহুরুল ইসলাম জানিয়েছেন, বাস দুটি থানায় নেওয়া হয়েছে।