আটলান্টায় ফোবানা সম্মেলনের সংগঠকদের সভা
যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনকে ঘিরে সংগঠকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার লিলবার্নে ইন্ডিয়ান ট্রেইল রোডের কার্যালয়ে আটলান্টায় অনুষ্ঠিতব্য সম্মেলনের আয়োজক কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকা থেকে প্রত্যাবর্তনকারী নেতদের সফরের সফলতা ও সম্ভাবনার নানান দিক নিয়ে মত বিনিময় করা হয় এ সভায়।
সভায় সম্মেলনের আহ্বায়ক জসিম উদ্দিন মূল বক্তব্য উপস্থাপন করেন। এসময় তাকে সহযোগিতা করেন আয়োজক সভাপতি ডিউক খান, সদস্য সচিব নাহিদুল খান ও প্রধান সমন্বয়ক এম মওলা দিলু।
তিনি জানান, গত ২৪ মার্চ ফোবানা নির্বাহী কমিটি ও আটলান্টায় অনুষ্ঠিতব্য সম্মেলনের আয়োজক কমিটির যৌথ আয়োজনে ঢাকায় একটি সফল সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ঢাকা প্রেস ক্লাব মিলনায়তনে। ফামা ক্যাশের স্পনসরে ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, কমিউনিটি নেতাসহ সাংবাদিকদের উপস্থিতিতে নৈশ ভোজ। এছাড়া ফোবানা নেতারা সাক্ষাৎকার দিয়েছেন বেশ কয়েকটি টেলিভিশনে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
