২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের জিজ্ঞাসাবাদে হুইপ আতিক

দুর্নীতির অভিযোগে সংসদের সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2018, 11:45 AM

Updated : 11 Oct 2022, 12:17 PM

মঙ্গলবার সকাল সোয়া ১০টা থেকে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা কে এম মেসবাহ উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৫ এপ্রিল আতিককে তলব করে চিঠি পাঠানো হয়েছিল।

শেরপুর-১ (সদর) আসনের এই সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ পেয়ে দুদক এই অনুসন্ধান শুরু করে।  

শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিয়োগ বাণিজ্য করে এবং টিআর-কাবিখা প্রকল্প, স্কুল কলেজের এমপিওর টাকা আত্মসাতের মাধ্যমে নামে বেনামে সাতকোটি টাকার মালিক হয়েছেন। শেরপুরের তিন আনি বাজারে তিনি বিলাসবহুল একটি বাড়ি কিনেছেন, গ্রামের বাড়ি কামারিয়ায় ৩০ একরের বাগান বাড়ি তৈরি করিয়েছেন, ঢাকার বসুন্ধরা ও বনশ্রীতে দুটি প্লটের মালিক হয়েছেন, ধানমণ্ডি ও গুলশানে দুটি ফ্ল্যাট কিনেছেন।

তবে এসব বিষয়ে হুইপ আতিকে বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।