২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিমন্ত্রীর ব্য‌ক্তিগত কর্মকর্তা কুতুব বরখাস্ত

দুর্নীতি মামলায় গ্রেপ্তার ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ব্যক্তিগত কর্মকর্তা কুতুব উদ্দিন আহম্মদ‌কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2018, 08:49 PM

Updated : 19 Aug 2022, 01:54 PM

কুতুব‌কে বরখাস্ত ক‌রে গত ১২ এ‌প্রিল আদেশ জা‌রি ক‌রে‌ছে ভূ‌মি মন্ত্রণালয়।

ভূমি সচিব মো. আব্দুল জলিল স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) দণ্ডবিধিসহ দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী কুতুব উদ্দিন আহাম্মদের বিরুদ্ধে গুলশান থানায় মামলার পর গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে এবং আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।

এজন্য তাকে বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট-১ এর বিধির নোট অনুযায়ী গত ৮ এ‌প্রিল থে‌কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

শ্বশুর ও আত্মীয়-স্বজনদের নামে অভিজাত এলাকা গুলশানে সরকারি ১০ কাঠা জমি ক্রয় দেখিয়ে কুতুব নিজেই বসবাস করে আসছিলেন বলে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা জানান।

সেই মামলায় গত ৮ এ‌প্রিল ঢাকার সেগুন বাগিচা এলাকা থেকে কুতুব‌কে গ্রেপ্তারের কথা জানায় দুদক।
ওই‌দিন বিকালেই তাকে ঢাকার আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুরনো খবর:

ভূমিমন্ত্রীর সহকারী দুর্নীতির মামলায় কারাগারে