সরকারি অফিসে ইমেইল ব্যবহারে নতুন নীতিমালা
বিভিন্ন সরকারি কাজে প্রজাতন্ত্রের কর্মচারীদের ইমেইল ব্যবহারের জন্য নতুন একটি নীতিমালা ঠিক করে দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে ‘সরকারি ইমেইল নীতিমালা- ২০১৮’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়।
“সরকারি ডোমেইনের অর্থাৎ govbd অ্যাকাউন্ট থেকে নিজস্ব ইমেইল অ্যাড্রেস নিয়ে করসপনডেন্স করতে হবে।”
