আত্মসাৎ: পাউবোর প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করবে দুদক
চারজন নিরাপত্তাকর্মী ও অফিস সহকারী নিয়োগ না করে তাদের নামে বেতন তুলে আত্মসাৎ করার অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে এম হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার কমিশন থেকে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
সাত লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে হুমায়ূন কবিরের বিরুদ্ধে অনুসন্ধানকারী কর্মকর্তা সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক এই মামলা করবেন বলে জানান তিনি।
ফাইল ছবি
কিন্তু এসব কর্মী নিয়োগ না দিয়েই ২০১৫ থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত ১৮ মাসে তাদের সাত লাখ ২০ হাজার টাকা বেতন দেখিয়ে উত্তোলন করে আত্মসাৎ করেন।
অনুসন্ধানী কর্মকর্তার সুপারিশ অনুযায়ী কমিশন দণ্ডবিধির ৪০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে ৫ (২) ধারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে বলে প্রণব জানান।
এছাড়া হুমায়ুন কবিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা ক্ষতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যার অনুসন্ধান চলছে বলে তিনি জানান।
