২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেক প্রতারণায় অভিনেতা আহমদ শরীফের দণ্ড

চেক প্রতারণার মামলায় চলচ্চিত্র অভিনেতা আহমদ শরীফকে তিন মাসের  কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 07:47 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ইমান আলী শেখ সোমবার এই রায় দেন।

মো. মোশাররফ হোসেন সুমন নামে এক ব্যক্তি ২০১৪ সালের ২০ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আহমদ শরীফের বিরুদ্ধে এই মামলা করেন। পাওনা বাবদ আহমদ শরীফের দেওয়া ১ লাখ ৬৭ হাজার টাকার চেক ইস্টার্ন ব্যাংক থেকে দুই দফায় প্রত্যাখ্যাত হয় বলে অভিযোগ করেছিলেন তিনি।

এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলায় আহমদ শরীফকে তিন মাসের কারাদণ্ডের পাশাপাশি চেকের সমপরিমাণ ১ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। রায় ঘোষণার সময় আদালতে ছিলেন না আহমদ শরীফ।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. মিজবাহ উদ্দিন মনির।