ঢাকায় সোয়া লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে সোয়া লাখ ইয়াবাসহ চারজনকে আটক করেছে র্যাব।
বুধবার রাতে পশ্চিম ধানমণ্ডি এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয় বলে র্যাবের মিডিয়া শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটক চারজনের মধ্যে একজন হল ‘ইয়াবা সম্রাট’ আলম। তাদের কাছে এক লাখ ২৩ হাজার ইয়াবা পাওয়া গেছে।”
র্যাব বলছে, আলম গাড়ির ব্যবসা করেন। কক্সবাজারে তার রিসোর্টের ব্যবসাও আছে। এসবের আড়ালে তিনি ইয়াবার কারবার চালিয়ে আসছিলেন।
বৃহস্পতিবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান মুফতি মাহমুদ খান জানান।
