২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উড়োজাহাজ বিধ্বস্ত: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি  মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2018, 06:46 PM

Updated : 19 Aug 2022, 01:44 PM

সোমবার দুপুরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনায় ওই উড়োজাহাজের ৭১ আরোহীর মধ্যে ৫০ জনের মৃত্যু হয়েছে আশঙ্কা করা হচ্ছে। 

এক শোক বার্তায় রাষ্ট্রপতি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ভারতে চার দিনের সফর শেষে সোমবারই দেশে ফেরেন রাষ্ট্রপতি হামিদ।   

সিঙ্গাপুর সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন এবং আহতের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

যাত্রীদের মধ্যে বাংলাদেশের ৩২ জন, নেপালের ৩৩ জন, চীনের একজন  ও মালদ্বীপের একজন যাত্রী ছিলেন বলে এয়ারলাইন্স কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। তবে নিহতদের মধ্যে কতজন বাংলাদেশি- সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।