২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওবায়দুল কাদেরের স্বাক্ষর নকল করে ডিও লেটার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষর নকল করে একটি অসাধু চক্র বিভিন্ন দপ্তর-বিভাগে সুপারিশপত্র (ডিও লেটার) পাঠাচ্ছে জানিয়ে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2018, 06:59 PM

Updated : 08 Apr 2022, 06:01 PM

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, চাকরি, বদলি, পদোন্নতি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত বিষয়ে মন্ত্রী কোনো ডিওপত্র দেন না।

এ সব বিষয়ে কোনো ডিওপত্র পেলে মন্ত্রীর দপ্তরে (টেলিফোন নম্বর: ০২-৯৫১৫৫৩৩) যোগাযোগ করতে বলা হয়েছে।

ওই অসাধু চক্রের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ইতোমধ্যে বলা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।