২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ‘রোড টু সেভেনথ মার্চ’ কনসার্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘রোড টু সেভেনথ মার্চ’ কনসার্ট।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 02:13 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

শুক্রবার সন্ধ্যায় সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এ কনসার্ট অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ কনসার্টে ব্যান্ডদল নেমেসিস এবং মেকানিক্স  গান পরিবেশন করে।

কনসার্টে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর বিশেষ প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

কনসার্টটির আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অঙ্গ প্রতিষ্ঠান ইয়াংবাংলা।

কনসার্ট এর আয়োজক সংস্থা ইয়াংবাংলা এর সিলেট বিভাগের সমন্বয়ক শাহান আহমদ বলেন, ইয়াংবাংলা তরুণদের জন্য অনেক বড় একটি নেটওয়ার্ক, কনসার্টে প্রচুর লোক সমাগম হয়।

ইয়াংবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ মার্চ ঢাকায় ‘জয়বাংলা’ বাংলা কনসার্টের আগে ৫ মার্চ খুলনার সার্কিট হাউজ মাঠে হবে ‘রোড টু সেভেনথ মার্চ’ কনসার্ট। 

ঢাকার আর্মি স্টেডিয়ামে মূল কনসার্টে গান গাইবে পাওয়ারসার্জ, আরবোভাইরাস, শূণ্য, নেমেসিস, ক্রিপটিক ফেইট, লালন, চিরকুট এবং আর্টসেল।