ঢাকা বারের ভোট গণনা ফের শুরু শনিবার
আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতিতে স্থগিত হয়ে যাওয়া ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনা শনিবার সকালে ফের শুরু হবে।
এ নির্বাচনের নির্বাচন কমিশনের সদস্যরা শুক্রবার বৈঠক করে জানান, সকাল ৮টা থেকে তারা আবার গণনা শুরু করবেন।
ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-২০১৯ কার্যবর্ষের নির্বাচনের ভোট গ্রহণ হয় গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি।
বৃহস্পতিবার বিকালে ঢাকা বার ভবনের তৃতীয় তলায় ভোট গণনা শুরু হলেও রাত সাড়ে ১০টার দিকে বাধে গণ্ডগোল। বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের হাতাহাতির মধ্যে প্রধান নির্বাচন কমিশনার খোন্দকার আবদুল মান্নান আহত হলে ভোট গণনা স্থগিত হয়ে যায়। পরে কোতোয়ালি থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নির্বাচন কমিশনের সদস্যরা জানান, ভোটের জন্য নিবন্ধিত ১৬ হাজার ১২৯ ভোটারের মধ্যে মোট ৯ হাজার ১১ জন এবার ভোট দিয়েছেন। বৃহস্পতিবার গণনা শেষে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার কথা ছিল প্রধান নির্বাচন কমিশনারের।
এ নির্বাচনে ২৭টি পদের বিপরীতে মোট ৫৫ জন এবার প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৭ জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সমান সংখ্যক প্রার্থীর সঙ্গে মৌসুমী বেগম নামে একজন লড়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
নীল প্যানেল
সভাপতি পদে গোলাম মোস্তফা খান, সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান হাসান, সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুস সালাম দেওয়ান, সহ-সভাপতি পদে এ আর মিজানুর রহমান, কোষাধ্যক্ষ পদে মো. লুৎফর রহমান আজাদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. নিহার হোসেইন ফারুক, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সাখাওয়াত উল্লাহ ভুইয়া ছোটন, লাইব্রেরি সম্পাদক পদে এ বি এন ইফতেখারুল হক, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ বেগম শিরীন, দপ্তর সম্পাদক পদে মো. জুলফিকার আলী হয়দার জীবন, সমাজকল্যাণ সম্পাদক পদে এম এ বি এম খায়রুল ইসলাম লিটন এবং ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মাদ খলিলুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন।
এছাড়া সদস্য পদে একতানদার হোসেন হাওলাদার বাপ্পি, হান্নান ভূঁইয়া, জাকিয়া সুলতানা মিষ্টি, মো. ইকবাল মাহমুদ সরকার, মো. মুকতাদির আহমেদ কাজল, মো. রাশেদুল ইসলাম রাশেদ, মো. শাহীন হোসেন, মো. জাহেদ উল আলম জতি, মেহেদী হাসান বাদল, মো. ইব্রাহিম স্বপন, মো. ইয়াছিন মিয়া, মোসা. জেবুন্নেছা খানম জীবন, নজরুল হক সুভা, শারমিন জাহান শিমু ও জহুরা খাতুন জুঁই প্রার্থী ছিলেন।
সাদা প্যানেল
সভাপতি পদে আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান মামুন, সিনিয়র সহ-সভাপতি কাজী শাহানারা ইয়াছমিন, সহ-সভাপতি পদে মো. রুহুল আমিন, কোষাধ্যক্ষ পদে আরিফুর রহমান চৌধুরী সুমন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, সহ-সাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসেন পাটয়ারী, লাইব্রেরি পদে এম মনিরুজ্জামান মানির, সাংস্কৃতিক সম্পাদক পদে তাছলিমা আক্তর রিতা, দপ্তর সম্পাদক পদে আব্দুর রশিদ, সমাজকল্যাণ সম্পাদক পদে হুমায়ুন খন্দকার টগর এবং ক্রীড়া সম্পাদক পদে সাদিয়া আফরীন শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সদস্য পদে এ প্যানেলের প্রার্থীরা হলেন- আব্দুর রব খান পল্লব, আসাদুজ্জামান বাবু, মো. হাসান আকবার আফজাল, সুমন মিয়া, মো. নুরুদ্দিন, শেখ সাইফুর রহমান সুমন, মো. ইব্রাহিম হোসেন, মো. সাইফুজ্জামান টিপু, মোহা. আহসান হাবীব, সাদিয়া আফরোজা, সাবিনা আক্তার দীপা, মির্জা মো. জামাল হোসেন, মো. খায়রুল ইসলাম, সফাত নাহার সুমি ও তুষার ঘোষ।
ঢাকা বারের কার্যনির্বাহী পরিষদের গত নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা জয়ী হন। আর আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ছয়টি পদে জয় পায়।
