২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ফেমেবোসা সম্মেলন ৫-৭ সেপ্টেম্বর

দক্ষিণ এশিয়ার নির্বাচন কমিশনের সংগঠন ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া-ফেমবোসার নবম সম্মেলন ৫ থেকে ৭ সেপ্টেম্বর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 11:44 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

Image
জাতীয় সংসদ স্পিকার শিরীন শারমিন চৌধুরী (ফাইল ছবি)

জাতীয় সংসদ স্পিকার শিরীন শারমিন চৌধুরী (ফাইল ছবি)

স্বাগতিক বাংলাদেশ এ সম্মেলনের উদ্বোধন করবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বুধবার সম্মেলনের তারিখ জানিয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে এ সংক্রান্ত চিঠিও পাঠিয়েছে ইসি সচিবালয়।

চিঠিতে জানানো হয়েছে, নবম ফেমবোসা সম্মেলন আয়োজনে বাংলাদেশ নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে সম্মেলনের তারিখ ৫-৭ সেপ্টেম্বর নির্ধারণ করে বর্তমান ফেমবোসা চেয়ারম্যান আফগানিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে। সদস্য দেশের মতামতের ভিত্তিতে সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হবে।

বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কার সিইসি, নির্বাচন কমিশনার ও সচিবদের নিয়ে ২০১০ সালে ফেমবোসার যাত্রা শুরু হয়।

 ওই সময় সংগঠনটির প্রথম বৈঠকের আয়োজন করে বাংলাদেশ। ফেমবোসার লোগোও  বাংলাদেশের করা।

প্রাতিষ্ঠানিক ও পারস্পরিক সহযোগিতা, নির্বাচনী অভিজ্ঞতা ও কৌশল বিনিময়-এর ক্ষেত্র তৈরির লক্ষ্যে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বাংলাদেশ নির্বাচন কমিশন দক্ষিণ এশিয়ার নির্বাচন কমিশনগুলো নিয়ে একটি সংগঠন তৈরির উদ্যোগ নেয়। তারই ফলশ্রুতিতে ফেমবোসার আত্মপ্রকাশ।

সর্বশেষ গেলবছর ২৪-২৫ সেপ্টেম্বর আফগানিস্তানের কাবুলে ফেমবোসার অষ্টম সম্মেলন হয়।