২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিদের সম্মানে রাষ্ট্রপতির নৈশভোজ

প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের বঙ্গভবনে নৈশভোজে আপ্যায়িত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 08:42 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

বুধবার নৈশভোজের আগে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।

অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি থাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

পরে দুইজন একসঙ্গে বঙ্গভবনের দরবার হলে যান এবং সংসদ সদস্যদের সঙ্গে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা অংশ নেন।