ট্রেনের ছাদে চড়ে যুবকের মৃত্যু
রাজধানী বিমানবন্দর রেল স্টেশনে ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক যুবকের মৃত্যু হয়েছে।
অজ্ঞাত পরিচয় (২৫) ওই যুবককে শনিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তার পরনে ছিল কালো শার্ট ও প্যান্ট।
ঢাকা রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক বলেন, লোকাল ট্রেনটি রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিল।
ওই যুবক ছাদে ছিল। বিমানবন্দর যাত্রী ছাউনি টিনের সাথে আঘাত পেয়ে সে গুরুতর আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশককে জানায়।
