চার্জার লাইটে ভরে সোনা পাচার, শাহজালালে যাত্রী আটক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীকে ৩৩৯ গ্রাম সোনাসহ আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
মো. মাসুদ রানা নামে ওই ব্যক্তি শুক্রবার কুয়ালালামপুর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস ৩১৪ নম্বর ফ্লাইটে করে ঢাকায় আসেন বলে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জনিয়েছেন।
পাসপোর্টের তথ্য অনুযায়ী, মাসুদ চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর গ্রামের হেকিম কপিলউদ্দীনের ছেলে।
মইনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনা চোরাচালানের গোপন খবরে বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে শুল্ক গোয়েন্দার দল সতর্ক অবস্থান নেয়। আনুমানিক ভোর ৬টায় বিমানটি অবতরণ করলে মাসুদ রানা ফ্লাইট থেকে নামার পর শুল্ক গোয়েন্দা দল তাকে শনাক্ত করে গোপনে অনুসরণ করতে থাকে৷
এই দুই বারের মোট ওজন ৩৩৯ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৯৫ হাজার টাকা বলে জানান তিনি।
ওই যাত্রীকে শুল্ক আইনে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে বিমান বন্দর থানায় মামলা দায়ের হয়েছে।
