ব্লগার নূরের জামিন ফের নাকচ
তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার ব্লগার আসাদুজ্জামান নূরের (২২) জামিন আবেদন ফের নাকচ করে দিয়েছেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম।
রোববার নূরের জামিন করেছিলেন আইনজীবী পারভেজ হাসেম এবং জীবনানন্দ চন্দ জয়ন্ত।
এদিন মামলার এক নম্বর আসামি লিমন ফকিরের জামিনও নাকচ করে দিয়েছেন বিচারক।
এর আগে ১৬ জানুয়ারি আসাদুজ্জামান নূরের জামিন আবেদন নাকচ করা হয়।
