সিলেটে দুই আউলিয়ার মাজার জিয়ারত রাষ্ট্রপতির
সিলেট সফরে এসে দুই আউলিয়ার মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট পৌঁছে রাষ্ট্রপতি সরাসরি যান শহরের দরগায় সেখানে তিনি হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও তার সঙ্গে ছিলেন।
এসময় রাষ্ট্রপতির সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সরকারি পদস্থ কর্মকর্তারা ছিলেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে যোগ দিতে রাষ্ট্রপতির এই সফর।
সমাবর্তন শেষে তিনি বাংলাদেশ বিমানে ঢাকা ফিরবেন।
