শাহজালালে সোনাসহ দুজন বিমানকর্মী আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দারা সাড়ে চার কেজি সোনাসহ বাংলাদেশ বিমানের দুজন পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাফর ইকবাল ও জয়দেব দাস।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যা সাড় ৬টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ক্লিনিং করে তারা এয়ারক্রাফটের ভেতরে লুকানো স্বর্ণ শরীরে বহন করে পাচার করছিলেন। শুল্ক গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে স্বর্ণসহ তাদের আটক করে।
আটক সোনার পরিমাণ ৪ কেজি ৬৪০ গ্রাম বলে জানান তিনি, বর্তমান বাজার মূল্যে এর দাম দুই কোটি টাকার বেশি।
