২৩ বছর বয়স পর্যন্ত শিক্ষা সহায়ক ভাতা
প্রজাতন্ত্রের কর্মচারীদের সন্তানরা এখন থেকে ২৩ বছর বয়স পর্যন্ত শিক্ষা সহায়ক ভাতা পাবেন।
শিক্ষা সহায়ক ভাতা পাওয়ার বয়স দুই বছর বাড়িয়ে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, চাকরি [স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ] (বেতন ও ভাতাদি) আদেশ এবং চাকরি (ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান) (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ।
সরকারি কর্মচারীদের সন্তানরা মাসে ৫০০ টাকা করে শিক্ষা সহায়তা ভাতা পান। সর্বোচ্চ দুইজন সন্তানকে এই ভাতা দেওয়া হয়।
স্বামী ও স্ত্রী উভয়ই সরকারি চাকুরে হলে সন্তান সংখ্যা যে কোনো একজনের ক্ষেত্রে গণনা করে এই ভাতা দেওয়া হয়।
