২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাফা অ্যাওয়ার্ড’ পেল ব্র্যাক ব্যাংক

সার্কের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান দ্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর সেরা বার্ষিক প্রতিবেদন অ্যাওয়ার্ড ও ‘কর্পোরেট গভর্নেন্স ডিসক্লোজারস ২০১৬’ এর জন্য ‘সার্ক অ্যানিভার্সারি অ্যাওয়ার্ড’ পেয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2018, 10:16 PM

Updated : 19 Aug 2022, 01:31 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপালের কাঠমান্ডুতে বুধবার হোটেল সোয়েলটি ক্রাউন প্লাজাতে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এ কে জোয়াদ্দার, কমিউনিকেশন ও কাস্টমার এক্সপেরিয়েন্স বিভাগের প্রধান জারা জাবীন মাহবুব, রিপোর্টিং বিভাগের প্রধান আব্দুল ওহাব মিয়া আনুষ্ঠানিকভাবে সাফার প্রেসিডেন্ট শুভদ কুমার করণের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার জয়ের পর, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন বলেন, ‘সাফা এবং সার্ক থেকে পাওয়া এই আন্তর্জাতিক স্বীকৃতিটি দেশের সেরা ব্যাংক হওয়ার পথচলায় আমাদের অনুপ্রাণিত করবে।”

সাফার স্বচ্ছতা, জবাবদিহিতা ও শাসন বাস্তবায়ন কমিটির মূল্যায়নের ভিত্তিতে ব্র্যাক ব্যাংক লিমিটেডকে এ পুরস্কারটি প্রদান করা হয়েছে।

২০১৬ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য ব্র্যাক ব্যাংক ‘আইসিএবি অ্যাওয়ার্ড’ও লাভ করেছে।