২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউনিয়া বস্তিতে অগ্নিকাণ্ড

ঢাকার উত্তরা এলাকায় বাউনিয়া বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2018, 01:07 PM

Updated : 19 Aug 2022, 01:32 PM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টা ৫ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা।

ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট গিয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণে বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি আতাউর।