২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কদমতলীতে গুলিবিদ্ধ দুই ‘ডাকাত’ গ্রেপ্তার

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে গুলিবিদ্ধ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা ডাকাত দলের সদস্য বলে পুলিশের দাবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2018, 12:53 AM

Updated : 19 Aug 2022, 01:32 PM

কদমতলীর থানার ওসি এমএ জলিল জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে কদমতলীর ওয়াসা এলাকায় ‘গোলাগুলির পর’ দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়।

এছাড়া ভোরে মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে আরও দুই ‘ডাকাতকে’ গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, “একদল ডাকাত বটতলা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পেয়ে পুলিশ গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও শর্টগান থেকে পাল্টা গুলি চালালে  দুই ডাকাতের পায়ে গুলি লাগে।”

ঘটনাস্থল থেকে তিনটি ককটেল ও  ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান তিনি।

আহত দুজনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সেখান থেকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

“এই দলটি ১৯ জানুয়ারি মিরাজনগরে ডাকাতি করেছিল,” বলেন ওসি।