২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘আনসার আল ইসলামের প্রশিক্ষক’ গ্রেপ্তার

পুরান ঢাকার গেণ্ডারিয়া থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সংগঠক ও প্রশিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2018, 01:28 PM

Updated : 19 Aug 2022, 01:31 PM

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম হোসাইন ওরফে ইসমাইল হোসাইন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গেণ্ডারিয়া রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১০ এ কর্তব্যরত অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হোসাইনের কাছ থেকে উগ্র মতবাদের বই এবং সংগঠনের বেশকিছু প্রচারপত্র জব্দ করা হয়েছে।

“সে আনসার আল ইসলামের আত্মঘাতী গ্রুপ আসকারি দলের প্রশিক্ষক। নারায়ণগঞ্জে তার একটি ট্রেনিং সেন্টার আছে।”

মহিউদ্দিন ফারুকী বলেন, গত কয়েক মাস ধরেই র‌্যাব সদস্যরা হোসাইনকে গ্রেপ্তারের চেষ্টা করছিল। বুধবার সে নারায়ণগঞ্জ থেকে ট্রেনে করে গেণ্ডারিয়ায় আসছে খবর পেয়ে রেল স্টেশনে তাকে গ্রেপ্তার করেন র‌্যাব সদস্যরা।