২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় শপিং মলের দোকানে আগুন

ঢাকার নয়াপল্টনে সিটি হার্ট শপিং কমপ্লেক্সের একটি দোকান আগুনে পুড়ে গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 09:53 AM

Updated : 19 Aug 2022, 01:31 PM

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ওই মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকানে আগুন লাগে।

অগ্নি নির্বাপক বাহিনীর চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর সকালে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আতাউর রহমান বলেন, আগুন ছড়াতে না পারায় মার্কেটের অন্যান্য দোকানের ক্ষতি হয়নি।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হল, ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত- সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি তিনি।