শাহজালালে ছয় কেজি সোনাসহ ভারতীয় গ্রেপ্তার
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় কেজি সোনাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
ঢাকা বিমানবন্দর কাস্টমসের উপ কমিশনার অথেলো চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিঙ্গাপুর থেকে আসা রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌমিক দত্ত নামের ওই ভারতীয় যাত্রী রোববার গভীর রাতে ঢাকায় নামেন।
উদ্ধার হওয়া সোনার ওজন ছয় কেজি জানিয়ে অথেলো বলেন, সৌমিক কেন বাংলাদেশে এসেছেন তা তারা খতিয়ে দেখছেন।
