২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতির টিএসসিতে ঢাবি ইংরেজি বিভাগের পুনর্মিলনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা প্রতিবছরের মতো এবারও মিলিত হয়েছেন তাদের সাবেক শিক্ষায়তনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2018, 05:12 PM

Updated : 11 Oct 2022, 12:03 PM

ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি (ইডাস) শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই পুনর্মিলনীর আয়োজন করেছে।

আয়োজকরা আশা করছেন, ১৯৪০ এর দশক থেকে শুরু করে সর্বশেষ স্নাতক শেষ করা

বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান পরিণত হবে মিলন মেলায়। 

পুনর্মিলনীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বক্তৃতা ও স্মৃতিচারণ।

১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই শুরু ইংরেজি বিভাগের শিক্ষা কার্যক্রম।আর অ্যালামনাই সোসাইটি যাত্রা শুরু করে ১৯৮৬ সালের ডিসেম্বরে।

এই হিসাবে এবছর ২৭ জানুয়ারি ৯৭ বছর পূর্ণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রতি বছর এ বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার দিয়ে থাকে অ্যালামনাই সোসাইটি। পুনর্মিলনীর অনুষ্ঠানেই সেই ঘোষণা আসে।

গতবছরের মত এবারও পুনর্মিলনীর পরে ফেব্রুয়ারির কোনো এক ছুটির দিনে সাবেক শিক্ষার্থীদেরপরিবারের সদস্যদের নিয়ে বুড়িগঙ্গায় নৌবিহারের পরিকল্পনা রয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।