২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবি পরিচয়ে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন ইউনিটের পরিচয় দিয়ে ছিনতাই করে এমন একটি চক্রের তিন সদস্যকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 02:33 PM

Updated : 19 Aug 2022, 01:28 PM

গ্রেপ্তাররা হলেন- ইলিয়াস সিকদার (২৮), মো. নাসির (৩২) ও মো. মিলন সিকদার (২৯)।

মঙ্গলবার রাতে বিমানবন্দর এলাকায় থেকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি প্রাইভেটকার জব্দ করা হয় বলে জানান র‌্যাব-১ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি সামিরা সুলতানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গাড়িতে দুই জোড়া পুরাতন হ্যান্ডকাপ, সিগনাল লাইট, একটি লাঠি এবং র‌্যাব, পুলিশ ও ডিবি লেখা বোর্ড পাওয়া যায়।

র‍্যাব কর্মকর্তা সামিরা বলেন, পুলিশ, র‌্যাব বা গোয়েন্দা পুলিশের ভুয়া পরিচয়ে ছিনতাইয়ের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।