২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে রিকশাচালককে পিটিয়ে হত্যায় আরেক রিকশাচালক

রাজধানীর ভাষানটেক এলাকায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 01:29 PM

Updated : 19 Aug 2022, 01:28 PM

নিহত রিকশাচালক তাজুল ইসলাম (৪০) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আব্দুর রহিমের ছেলে। রাজধানীতে থাকতেন ভাষানটেকের টিনশেড কলোনিতে।

পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জের ধরে আল আমিন নামে আরেক রিকশাচালক ও তার সঙ্গীরা তাকে পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাজুকে মৃত ঘোষণা করে ।

মঙ্গলবার গভীর রাতের এই ঘটনায় জড়িত অভিযোগে রিকশাচালক আল আমিন ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ভাষানটেক থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আল আমিনের সঙ্গে যৌথ মালিকানাধীন একটি রিকশা ছিল তাজুলের। সেই রিকশার ভাড়া নিয়ে মঙ্গলবার রাত ২টার দিক ১৫ নম্বর লালসরাই এলাকায় জাহাঙ্গীরের বস্তিতে তাজুল ও আল আমিনের কথা কাটাকাটি হয়।

ওসি সাব্বির আহমেদ বলেন, এ সময় আল আমিন ও ইদ্রিসসহ আরও কয়েকজন তাজুলকে পেটালে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।