চকবাজারে ছুরিতে যুবক খুন
রাজধানীর চকবাজারে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে।
নিহত জুয়েলের (২৩) বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সোমবার রাত ১২টার দিকে চকবাজারের পূর্ব চুনারুঘাট এলাকায় দুর্বৃত্তরা জুয়েলকে ছুরি মেরে পালিয়ে যায়।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
