২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে আধুনিক গণশৌচাগার 

রাজধানীর গুলশান দুই নম্বর ডিএনসিসি মার্কেটের পাশে চালু হয়েছে একটি আধুনিক গণশৌচাগার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2018, 07:06 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

রোববার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. ওসমান গণি আধুনিক সুবিধা সম্বলিত এ গণশৌচাগার উদ্বোধন করেন।

ওয়াটারএইড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় স্থাপিত গণশৌচাগারটি প্রতিবন্ধীবান্ধব। এতে আছে হাত ধোয়া, বিশুদ্ধ খাবার পানি, সার্বক্ষণিক বিদ্যুৎ, স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা। এছাড়া পেশাদার পরিচ্ছন্নতাকর্মী ও নারী তত্ত্বাবধায়কের ব্যবস্থা আছে এ গণশৌচাগারে।

ডিএনসিসি, ঢাকা ওয়াসা এবং ওয়াটারএইড বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির আওতায় উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি গণশৌচাগার করা হবে। গুলশান-২ এর শৌচাগারটি এর মধ্যে ১৪তম।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।