আদ-দ্বীন উইমেন্স মেডিকেলে নবীনবরণ
নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ।
বুধবার এই নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ওষুধ প্রশাসনের মহা পরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, “যারা এখানে ভর্তি হয়েছে, আশা করি ভবিষ্যতে ভালো ডাক্তার হয়ে বের হবে এবং মানসম্মত সেবা প্রদান করবে।”
আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে মগবাজার ক্যাম্পাসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ডা. আফিকুর রহমান, আদ্-দ্বীন মেডিকেল কলেজের পরিচালক ডা. তরিকুল ইসলাম, মেডিকেল এডুকেশন রেগুলেটরি অ্যাফেয়ার্সের পরিচালক ডা. আনোয়ার হোসাইন মুন্সি।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ডেইলি সানের নির্বাহী সম্পাদক শিহাবুর রহমান, কাশ্মির থেকে আসা সৈয়দ বিলাল আহমদে কিরমানি, জনতা ব্যাংকের মহা ব্যবস্থাপক খন্দকার আতাউর রহমান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের কাছে কলেজের নিয়ম কানুন তুলে ধরেন হাসপাতালের পরিচালক ডা. নাহিদ ইয়াসমিন।
