২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও তিন বছর আরইবি চেয়ারম্যান থাকছেন মঈন

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান পদে মেজর জেনারেল মঈন উদ্দিনের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ আরও তিন বছর বাড়িয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2018, 02:54 PM

Updated : 19 Aug 2022, 01:23 PM

এই সেনা কর্মকর্তার অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে গত ১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে তকে আবারও নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সেনা কর্মকর্তা মঈন প্রেষণে আরইবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন ২০১১ সালের ২৪ অক্টোবর থেকেই।

অবসরের সময় হলে গত বছরের ১ ফেব্রুয়ারি পিআরএল বাতিলের শর্তে তাকে এক বছরের চুক্তিতে একই পদে নিয়োগ দেয় সরকার।

নতুন করে তার চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।