২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বয়স্কদের নিয়ে চিন্তা মুহিতের

একক পরিবারের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় পরিবারের বয়স্ক সদস্যদের দেখার কেউ থাকছে না জানিয়ে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যার নিজের বয়স বছর ৮৪ বছর হতে চলেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2018, 10:37 PM

Updated : 11 Oct 2022, 11:58 AM

রোববার ঢাকা ক্লাবে ‘ডিগনিফাইং লা্ইফ-রোলস অব ফিজিশিয়ানস ইন রিলিভিং সাফারিং’ শিরোনামের একটি অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এ উদ্বেগের কথা জানান তিনি।

মুহিত বলেন, “আমরা দিনের পর দিন উন্নয়নের দিকে যাচ্ছি আর নানাবিধ সমস্যারও মোকাবেলা করছি। আগে যখন এক্সটেন্ডেড ফ্যামিলি ছিল, তখন বৃদ্ধ মানুষ একাকী অনুভব করত না। নিয়ম অনুযায়ী বড় ছেলে সেই বৃদ্ধের দেখাশুনা করত।

“বর্তমানে একক পরিবার সমাজে বিরাজ করছে। তাই সেই নিয়মটি আর দেখা যায় না।”

এই সমস্যার সমাধানে নতুন সেবা দরকার মন্তব্য করে তিনি বলেন, এক্ষেত্রে পেলিয়েটিভ কেয়ার গুরুত্বপূর্ণ।

“আমি খুশি যে আমরা এসব বিষয়ে সঠিক সময়ে সতর্ক হয়েছি এবং সমাধানেরও উদ্যোগ নিচ্ছি-টু হেল্প দ্য পিপল ইন দেয়ার ওল্ড এজ টু হ্যাভ ডিগনিফাইং লাইফ।”

আয়াত স্কিল ডেভেলপমেন্ট সেন্টার ও ঢাকা ব্যাংকের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। পেলিয়েটিভ অ্যান্ড সাপোর্ট কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান রুমানা দোউলা, আয়াত স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারম্যান তাহসিন আমান বক্তব্য দেন।

বক্তারা পেলিয়েটিভ কেয়ারের অগ্রযাত্রায় ফিজিশিয়ানদের ভূমিকা ও তাদের করণীয় সম্পর্কে আলোচনা করেন।