২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামীমই ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক থাকছেন

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2018, 05:40 PM

Updated : 19 Aug 2022, 01:22 PM

গত ৩১ ডিসেম্বর থেকে পরবর্তী দুই বছরের জন্য তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়িয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ জেলা জজ সামীমকে ২০০৯ সালের জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক নিয়োগ দেয় সরকার। সবশেষ ২০১৬ সালের ২০ ডিসেম্বর তার চুক্তির মেয়াদ বাড়ে।

১৯৮৩ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন সামীম। চাকরিকালে তিনি সহকারী জজ, আইন কর্মকর্তা, সাব-জজ, অতিরিক্ত জেলা জজ, জেলা জজ, বিশেষ ট্রাইবুনাল আদালতের জ্যেষ্ঠ জেলা জজ হিসেবে বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন।