২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউজিসি পরিচালক মিজানূর মারা গেছেন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. মিজানূর রহমান মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2018, 03:46 PM

Updated : 08 Apr 2022, 05:41 PM

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাতে তিনি মারা যান বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০০৫ সালে ইউজিসিতে উপ-পরিচালক হিসেবে যোগ দেন মিজানূর। তার বয়স হয়েছিল ৫৪ বছর।

মিজানূর রহমান দীর্ঘদিন ধরে অ্যাজমা, জন্ডিস ও কিডনির জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এই কর্মকর্তার মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।