২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউনিয়া বাঁধে আগুনে পুড়ল টুপি কারখানা, প্লাস্টিকের গুদাম

রাজধানীর মিরপুরের কালসি বাউনিয়া বাঁধ এলাকায় কয়েকটি ছোট কারখানা, একটি প্লাস্টিকের গুদাম ও কয়েকটি ঘর আগুনে পুড়ে গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2017, 05:51 PM

Updated : 11 Oct 2022, 02:53 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, শনিবার বেলা পৌনে ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর আটটি ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে।

দুই ঘণ্টা চেষ্টার পর বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ফায়ার সার্ভিস জানাতে পারেনি। এ ঘটনায় কেউ হতাহত হননি।

পল্লবী থানার ওসি দাদন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই অগ্নিকাণ্ডে টুপি তৈরির চারটি কারখানা, একটি এমব্রয়ডারির কারখানা, একটি প্লাস্টিকের গুদাম এবং দশটি ঝুপড়ি ঘর পুড়ে গেছে।