৩৮তম বিসিএস: প্রিলিমিনারিতে বহিষ্কার ১৪
সারাদেশে অনুষ্ঠিত ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৮৩ শতাংশ পরীক্ষার্থী অংশ নিয়েছে। এ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৪ জনকে বহিষ্কার করা হয়।
শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ২৮৩টি কেন্দ্রে ২০০ নম্বরের এই প্রিলিমিনারি পরীক্ষা শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন।
এই বিসিএসে তিন লাখ ৪৬ হাজার ৪৪০ জন প্রার্থী আবেদন করেন, এর মধ্যে ৫৭ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন তিনি।
৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ইংরেজি ও বাংলা দুই ধরনের প্রশ্নে অনুষ্ঠিত হয়েছে।
ইশরাত জানান, ইংরেজি ভার্সনে এক হাজার ৪৮৬ জন আবেদন করলেও তাদের মধ্যে ৮৬৩ জন পরীক্ষায় অংশ নেন।
