২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা দক্ষিণের ওসিকে ভোটের দায়িত্ব থেকে বাদ

পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের ১২৭টি এলাকায় বিভিন্ন পদে সাধারণ, স্থগিত  নির্বাচন ও উপ-নির্বাচন রয়েছে বৃহস্পতিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2017, 11:54 PM

Updated : 12 Apr 2022, 12:59 AM

এলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট চলবে পৌর, ইউপি ও উপজেলা এলাকায়। জেলা পরিষদে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট দেবেন জনপ্রতিনিধিরা।

ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন জানান, বৃহস্পতিবার ৯টি পৌরসভা (৬টি সাধারণ, ৩ উপ নির্বাচন); ইউপি’র ১১৫টি (৩৭টি সাধারণ-স্থগিত নির্বাচন, ৭৮টি উপ নির্বাচন), জেলা পরিষদের ২টি ওয়ার্ডে সাধারণ ও ১টি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট রয়েছে।

নির্বাচন সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে, আইন শৃঙ্খলাবাহিনী রয়েছে মাঠে।

এ কর্মকর্তা জানান, সুষ্ঠু ভোট আয়োজনের স্বার্থে কুমিল্লা’র সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. নজরুল ইসলামকে নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশনা দিয়েছে কমিশন।

এখানকার ১৫টি ইউতে সাধারণ ও ৪টি ইউপিতে বিভিন্ন পদে ভোট রয়েছে বৃহস্পতিবার।

ভোটের আগের দিন ওসিকে দায়িত্ব থেকে বিরত রাখতে কুমিল্লার পুলিশ সুপারকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পুরনো খবর:

পৌর নির্বাচন: বিএনপি প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা
নির্বাচনে কোনো ভুল-ত্রুটি মেনে নেওয়া হবে না: ইসি সচিব
২৮ ডিসেম্বর ১৩৩ পৌর, ইউপি, উপজেলায় ভোট
আলফাডাঙ্গায় নির্বাচন: আ. লীগের ৫ বিদ্রোহী বহিষ্কার