২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ ডিসেম্বর ১৩৩ পৌর, ইউপি, উপজেলায় ভোট

দেশের ১৩৩টি পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের সাধারণ ও উপ-নির্বাচনে ভোটের তারিখ ২৮ ডিসেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2017, 07:52 PM

Updated : 19 Aug 2022, 05:57 PM

রোববার মাঠ পর্যায়ের রিটার্নিং কর্মকর্তাদের কাছে ভোটের তফসিল ঘোষণার জন্যে নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসির যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান।

তিনি বলেন, “বিভিন্ন পদে সাধারণ ও উপ-নির্বাচনের ভোটের তারিখ কেন্দ্রীয়ভাবে অনুমোদন করেছে ইসি। এখন সংশ্লিষ্ট স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে রিটার্নিং অফিসার এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করবে।”

এ কর্মকর্তা জানান, চারটি পৌরসভায় সাধারণ, তিনটি পৌরসভায় উপ-নির্বাচন, ৩৪ ইউপিতে সাধারণ ও ৯১ ইউপিতে উপ-নির্বাচন এবং একটি উপজেলায় সাধারণ নির্বাচন হবে।

ইসির সহকারী সচিব রাজীব আহসান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ নভেম্বর, বাছাই ২৮ ও ২৯ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৭ ডিসেম্বর।

পুরনো খবর:

রংপুর সিটি ভোট: মনোনয়ন জমা ২২ নভেম্বর পর্যন্ত