২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরঝিলে রেলিং ভেঙে গাড়ি নিচে

ঢাকার বিনোদন কেন্দ্র হাতিরঝিলে সেতু ভেঙে একটি গাড়ি নিচে পড়ে কয়েকজন আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2017, 11:54 PM

Updated : 11 Oct 2022, 02:52 PM

সোমবার রাত সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২ নম্বর মহানগর ব্রিজের রেলিং ভেঙে একটি প্রাইভেট কার নিচে পড়ে যায়। খবর পেয়ে আমাদের সদস্যরা ঘটনাস্থলে গেলেও কাউকে পায়নি। শুধু গাড়িটি ছিল।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িতে থাকা কয়েকজন আহত হলে তাদের আশপাশের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহান হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাড়িটি রেলিং ভেঙে রাস্তার পাশে পড়েছিল। এতে এক নারীসহ চারজন আহত হন। তাদের পরিচয় পাওয়া যায়নি।