২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ফুটবল দলকে অভিনন্দন রাষ্ট্রপতির

সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জেতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2017, 05:40 PM

Updated : 19 Aug 2022, 06:14 PM

এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি ফুটবল দলের সব খেলোয়াড, কোচসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

তিনি আশা করেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে জয়ের এই ধারা অব্যাহত রাখবে।

ভারতকে হারিয়ে স্বাগতিক বাংলাদেশ রোববার সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জেতে।