বঙ্গবন্ধুর সমাধিতে ডিআরইউ নেতাদের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা।
শনিবার বিকালে ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভর নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় তারা বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন। পরে ডিআরইউ সভাপতি-সাধারণ সম্পাদক পরিদর্শণ বইতেও স্বাক্ষর করেন।
ডিআরইউর অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. মহসিন হোসেন, ক্রীড়া সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক কাওসার আজম এবং কার্যনির্বাহী সদস্য আবদুল হাই তুহিন, কামাল মোশারেফ ও ডিআরইউ সদস্য জিয়াদুর রহমান জিহাদ।
